মেহেরপুর নিউজ, ০৫ মে: মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সংগঠনের আফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠি হয় । সহ সভাপতি মো: আসাবুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কার্যকরি সভাপতি এসকেন আলী, সহ সভাপতি হাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক সানোয়ার হোসেন, সাঙগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, ক্রীড়া সম্পাদক সাফুয়ান আহম্মেদ রুপক, সদস্য আমিনুর রহমান, তৌফিকুল বারি বকুল প্রমুখ।