বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By Meherpur News

June 14, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম, সচেতনতামূলক উদ্যোগ এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, পিপি নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, এনএসআই-এর ডিএডি জাহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রাহীম, জেল সুপার আমানুল্লাহ, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান এবং জেলা মহিলা দলের সাইদাতুন নেসা নয়নসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।