বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By Meherpur News

March 15, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার বুলবুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কামরুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, এনএসআই-এর সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, জেল সুপার আমানউল্লাহ, পিটিআই সুপার ফরিদা ইয়াসমিন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব কুমার।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এনামুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ ও পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি, মা ও শিশু স্বাস্থ্যসেবা জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।