বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পরিবার পরিকল্পনা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

By মেহেরপুর নিউজ

February 27, 2018

মেহেরপুর নিউজ, ২৭ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, সহ-সভাপতি মাহাবুব চাঁন্দু প্রমুখ।