বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By Meherpur News

February 15, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাতুনে জান্নাত, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুর রশিদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. রফিকুল হাসান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, জেলা নির্বাচন অফিসার মো. এনামুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার বাবু হকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি, মা ও শিশুস্বাস্থ্য সেবা জোরদার, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।