বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

August 03, 2021

মেহেরপুর নিউজ:

কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বিতরণ ।  মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কালীগংনী এবং গাংনী উপজেলার নওয়াপাড়ায় পথচারী ও সাধারণ জনসাধারণের মাঝে এ সকল করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম রসূল।

এ সময়  হাজী গোলাম রসূল  করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি অনুসরণ, চলমান লকডাউনের বিধিনিষেধ মেনে চলার গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরো বলেন, মেহেরপুর জেলার সকল মানুষের মাঝে এই করোনা মোকাবেলায় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ।