বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

June 22, 2017

মেহেরপুর নিউজ, ২২ জুন: মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান করা হযেছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত চেয়ারম্যান গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যা. খন্দকার একারমুল হক হীরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোখলেছুর রহমান, অ্যাড. কাহীনুর রহমান।

মতিয়ার রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম কানাই, সদস্য আবুল বাতেন, আবু বক্কও, আব্দুল মোমেন, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। পরে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলকে স্বর্ণ খোচিত নৌকা প্রতিকের কোটপিন প্রদান ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।