মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ আগষ্ট: মাদক মুক্ত মেহেরপুর গড়া ও মেহেরপুরের সার্বিক উন্নয়নের লক্ষে জাগো মেহেরপুরের উদ্যোগে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলীর সাথে এক মত বিনিময় সভা ও মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
মঙ্গলবার বিকালে জেলা পরিষদের প্রশাসকের কক্ষে জাগো মেহেরপুরের মুখপাত্র সোয়েব রহমান অ্যাড মিয়াজান আলীর হাতে ক্রেষ্ট তুলে দেন। এ সময় জাগো মেহেরপুরের সদস্য মো: মোস্তাকিম, কল্লোল, রুমি, সেলিম , হৃদয় মারুফ, শাহিন, রিপন, তন্ময় পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।