বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 20, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য আবদুর রাজ্জাক, খাজা মইনুদ্দিন, নার্গিস আরা, শামীম আরা হিরা, তৌহিদ মুর্শিদ প্রমূখ।