মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদারাসা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে বিজয়ী সাতারুরা জেলা পর্যায়ের এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। রোববার মেহেরপুর পৌরসভার গড়পুকুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মেহেরপুরে মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মাসুদ রানা ১০০ ও ২০০ মিটার মুক্ত সাঁতারে এবং একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মতিউর রহমান ১০০ মিটার বুক সাঁতার ও ১০০ মিটার প্রজাপতি সাঁতারে প্রথম স্থান অধিকার করে।