মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত জেলা পর্যায়ে ছেলেদের ফুটবলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। রোববার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় দল ১-০ গোলে মুজিবনগর উপজেলা দল আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের শিবলু একমাত্র গোলটি করে।