বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

By Meherpur News

May 14, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. এটিএম আবু সাঈদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।