খেলাধুলা

মেহেরপুরে জেলা পর্যায়ের ৪০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 17, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ সেপ্টেম্বর:

মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে  শনিবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপি জেলা পর্যায়ে ৪০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সহকারি স্কুল পরিদর্শক হাসনাইন করিম ২ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় সহকারি স্কুল পরিদর্শক ফয়সানুল কবির, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, আবুল কাশেম, ইসরাইল হোসেন, রেজাউল করিম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মুজিবনগর উপজেলার আনন্দবাস মিয়া মুনসুর একাডেমি জয়লাভ করে। খেলায় আনন্দবাস মিয়া মুনসুর একাডেমি ২৭-২০ পয়েন্টে গাংনী উপজেলার মানিকদিহি এগারপাড়া মাদরাসাকে পরাজিত করে।