খেলাধুলা

মেহেরপুরে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৮ ডিসেম্বর জাতীয় স্কুল ও মাদ্রসা ক্রীড়া সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা পর্যায়ে ৩দিন ব্যাপী শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলা পর্যয়ে চ্যাম্পিয়ানরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছেন।