বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

By Meherpur News

May 06, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। এ সময় অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের টার্নআউট ও কিট মালামালের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।

কিট পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান প্যারেডে অংশগ্রহণকারীদের কিট বইতে স্বাক্ষর করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন আরআই মোঃ মিজানুর রহমান।