বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

By Meherpur News

March 28, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ফেব্রুয়ারি মাসের এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার চুরি-ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ফোর্সদের আইনের আলোকে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে জেলার সকল শ্রেণির নাগরিকদের পুলিশিং সেবা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেন।

এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।