অন্যান্য

মেহেরপুরে জেলা প্রশাসককে সম্মাননা ক্রেষ্ট প্রদান

By মেহেরপুর নিউজ

August 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ আগষ্ট: মাদক মুক্ত মেহেরপুর গড়া ও মেহেরপুরের সার্বিক উন্নয়নের লক্ষে জাগো মেহেরপুরের উদ্যোগে বুধবার বিকালে মেহেরপুর জলা প্রশাসক মাহমুদ হোসেনের সাথে জেলা প্রশাসকের কক্ষে এক মত বিনিময় সভা ও মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

জাগো মেহেরপুরের মুখপাত্র সোয়েব রহমান মেহেরপুর জলা প্রশাসক মাহমুদ হোসেনের হাতে ক্রেষ্ট তুলে দেন। এ সময় জাগো মেহেরপুরের সদস্য মো: মোস্তাকিম, কল্লোল, রুমি, সেলিম , হৃদয় মারুফ, শাহিন, রিপন, তন্ময় পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।