বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ’র মত বিনিময়

By মেহেরপুর নিউজ

September 05, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ সেপ্টেম্বর:

মেহেরপুর জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু বলেছেন, তোমরা আজকের যারা শিশু আগামীতে তোমরাই এদেশের কর্ণধার। তোমরা এখন থেকেই যে দায়িত্ব কাঁধে নিয়েছ; আমি আশা করি তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু সোমবার তার সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার জাতীয় শিশু টার্সফোর্সের (এনসিটিএফ) সদস্যদের সাথে এক মত বিনিময় সভায় একথা বলেন। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এন সি টি এফ’র সভাপতি প্রিয়াংকা ভট্রাচার্য, সাবেক সভাপতি ইফফাত আরা জাহান ইতি, সাধারন সম্পাদক ইনজামাম সারোয়ার শুভ, সুমাইয়া জাহান মিতু, এস এম আমানুল­াহ আমান, মোহনা প্রমুখ। এর আগে এনসিটিএফ’র পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।