বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কক্ষে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানি চলাকালে জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ জেলা প্রশাসকের কাছে এসে তাদের অভাব-অভিযোগের কথা শোনান। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি ধৈর্যসহকারে কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।