বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত

By Meherpur News

February 18, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

গণশুনানিতে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন তাদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সেসব অভিযোগ ও দাবি শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।