বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

By Meherpur News

February 25, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্যসহকারে সেসব অভিযোগ ও আবেদন শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।