বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু-কিশোরদের ঈদ কার্ড প্রতিযোগিতা

By Meherpur News

March 16, 2026

মেহেরপুর নিউজঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহণে ঈদ কার্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল এবং মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।

প্রতিযোগিতায় দুইটি ক্যাটাগরিতে—প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজ নিজ সৃজনশীলতায় ঈদ কার্ড তৈরি করে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ এবং ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।