বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত

By Meherpur News

April 01, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি ধৈর্যের সঙ্গে সেসব অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।