মেহেরপুর নিউজঃ প্রধানমন্ত্রী তারেক জিয়ার উদ্যোগে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌরসভার প্রশাসক পার্থপ্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, উপজেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, বন কর্মকর্তা এইচ টি ইমাম, বিআরডিবির কর্মকর্তা রকিবুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, আলমগীর হোসেন, আনোয়ারুল হক কালু, কাজী মিজান মেনন, নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।