মেহেরপুর নিউজ,০৬ জুলাই: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাইরুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফ এনাম বকুল, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ প্রমুখ।