নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের ষ্টাফ রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, রকিবুল ইসলাম, কাজী মোহাম্মদ অনিক ইসলাম প্রমুখ।