বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা প্রশাসনের স্টাফ রিভিউ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 09, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের স্টাফ রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে স্টাফ রিভিউ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, সহকারী কমিশনার ভূমি মাইনউদ্দিন, সুজন কুমার দাস প্রমুখ।