মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ নভেম্বর: হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করার সময় মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনছারুল হক,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মহাম্মদ,তরুন দলের সভাপতি কাজী মিজান মেনন এবং যুবদল নেতা আজমল হোসেন মিন্টুকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
আজ রোববার দুপুর সোয়া ১২ টার দিকে মেহেরপুর বড়বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর শহরের বড়বাজার এলাকা থেকে হরতালের সমর্থনে পিকেটিং করার সময় মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনছারুল হক,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মহাম্মদ,তরুন দলের সভাপতি কাজী মিজান মেনন ও যুবদল নেতা আজমল হোসেন মিন্টুকে আটক করে থানায় নেয়া হয়।