বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা ব্রান্ডিং কার্যক্রমে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

By মেহেরপুর নিউজ

October 14, 2017

মেহেরপুর নিউজ, ১৪ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পর্যায়ে জেলা ব্রান্ডিং কার্যক্রমে শিক্ষার্থীদের অংশ গ্রহন এবং কিশোর বাতায়ন পরিচিতিকরণের লক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ প্রমুখ।