বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা মহিলা অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষণার্থীদের বার্ষিক বনভোজন

By মেহেরপুর নিউজ

January 01, 2020

মেহেরপুর নিউজ: 

মেহেরপুর জেলা মহিলা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে কম্পিউটার এন্ড রিপেয়ারিং ট্রেডের শিক্ষার্থীদের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার দিনব্যাপী ভাটপাড়া ডিসি ইকো পার্কে এ কর্মসূচি করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক এ.কে এম শফিউল আযম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড ইন্সট্রাক্টর (কম্পিউটার) মীর দানিয়েল হোসেন রনি, জুবায়ের কম্পিউটার ট্রেনিং একাডেমীর পরিচালক ও জেলা মহিলা অধিদপ্তরের আইজিএ প্রকল্প পরিচালক মোঃ জুবায়ের হাসান, মাহফুজুর রহমান, হার্ডওয়্যার মেইনটেনেন্স ট্রেইনার মাহাফুজুর রহমানসহ প্রকল্পের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। এসময় সেখানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।