মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর: মেহেরপুরের বিভিন্ন সীমান্ত পথে মানাব পাচার চক্র যাতে মানব পাচার না করতে পারে এই লক্ষে মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। বক্তব্য রাখেন,পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আসকার আলী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, সহকারী কমিশনার সাবরিনা শারমিন,মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসিমা খাতুন রমুখ।