বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত

By Meherpur News

May 13, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, বিআরটিএ’র পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন, হাসেম আলী, জেলা ট্রাক-ট্রাংকলরি কাভার্ড ভ্যান (দাহ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান।

সভায় যাত্রী ও পণ্য পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই, ভাড়া নিয়ন্ত্রণ এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।