বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা যুবলীগের বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

By মেহেরপুর নিউজ

March 17, 2018

মেহেরপুর নিউজ, ১৭ মার্চ: মেহেরপুরে জেলা যুবলীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহীদ সামছুজোহা পার্কে এ উপলক্ষে কেক কাটা হয়। জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান কেক কাটেন।

এসময় অন্যদের মধ্যে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান, জেলা যুবলীগের সদস্য মালেক হোসেন মোহন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরুত ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা সেখানে উপস্থিত ছিলেন।