মেহেরপুর নিউজ, ২৩ ডিসেম্বর: মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটনের উদ্যোগে শহরের হালদার পাড়ায় দুস্থ্য শ্রমিকদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়।
শুক্রবার রাতে জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন উপস্থিত থেকে অর্ধশতাধিক শ্রমিকের মাঝে এ শীতবস্ত বিতরণ করেন।
এসময় জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, মালেক হোসেন মোহন, উজ্জল হোসেন, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন সেখানে উপস্থিত ছিলেন।