আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ সেপ্টেম্বর: আজ মঙ্গলবার বেলা ১ টার দিকে মেহেরপুরে আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ব্যানারে একটি মিছিল মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি ও জেলা ইজিবাইক চালক সমিতির সভাপতি সাজ্জাদুল আনামের বাড়িতে হামলা চালায়। এই সময় হামলাকারীরা যুবলীগ নেতার বাড়ির একটি কক্ষে আগুন ধরিয়ে দেয় এবং মালামাল ভাংচুর করে। পরে তারা যুবলীগ নেতার দলীয় অফিসে হামলা
চালিয়ে ভাংচুর করে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বেলা ২ টার দিকে পরবর্তী নির্দেশ শহরে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে মাইকিং বের করা হয়। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে পুলিশের সাথে হামলাকারীরাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় পুলিশ ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
জেলা যুবলীগ নেতা সাজ্জাদুল আনাম এক সংবাদ ব্রিফিংয়ে অভিযোগ করেছেন- সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুলের নেতৃত্বে কিছু সন্ত্রাসী সশস্ত্র হয়ে তার বাড়ি ও অফিসে
হামলা চালিয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শহরে চাঁপা উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,শ্রমিক নেতাদের মিছিল শেষে এ হামলা চালানো হয়েছে বলে তিনি শুনেছেন। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত। পুলিশ টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুরে আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ব্যানারে একটি মিছিল অবৈধ ইজিবাইক বন্দ্ধের দাবীতে শ্রমিক শহরের
বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি লাঠি মিছিল বের করে প্রথমে বড় বাজারের জেলা যুবলীগের সভাপতির কার্যালয়ে হামলা করে এবং ব্যাপক ভাংচুর করে। পরে সেখানে পুলিশের বাঁধার মুখে পড়ে পরবর্তীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বেঁধে যায়। মেহেরপুরের পুলিশ সুপার আবুল্লাহেল বাকী বলেন,পরিস্থিতি বর্তমান পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উল্লেখ্য,মেহেরপুরে ইজিবাইক চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতন অব্যাহত রয়েছে। সোমবার দুপুর ১টার দিকে মেহেরপুর কাথুলী বাসষ্টান্ডে বিলা (২৫) নামের এক ইজিবাইক চালক কে কয়েক জন বাস শ্রমিক মারধর করে। এর প্রতিবাদে ইজিবাইক চালকরা শহরের বিভিন্ন মোড়ে লাঠি-সোটা নিয়ে অবস্থান নেয়
এবং সকল রুটে বাস চলাচল বন্ধ সহ সড়ক অবরোধ করে রাখে। এ ঘটনার প্রতিবাদে আভ্যন্তরিণ রুটে বাসচলাচল বন্দ্ধের ঘোষনা দেয় মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবীব সোনা জানান, তার কোন শ্রমিক ভাংচুরের ঘটনা ঘটায়নি। মেহেরপুরে দীর্ঘদিন থেকে ইজিবাইক বন্ধের দাবী জানিয়ে আসছে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। এ নিয়ে বেশ কয়েকবার বাস ধর্মঘটও করেছে তারা।
প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহারও করা হয়। গত মাসের আইন শৃক্সখলা সভায় ইজিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞাও জারি করে শহরে মাইকিং করা হয়। কিন্তু ঐ নিষেধাজ্ঞা মানছে না ইজিবাইক চালকেরা। সাজ্জাদুল আনাম জানান, বর্তমানে জেলায় কয়েকশ ইজিবাইক চলছে। যার সাথে গরীব মানুষের রুটি-রোজগারের ব্যবস্থা হয়। কাজেই এটা বন্ধ হতে পারে না। আলহাজ্ব গোলাম রসুল জানান, বাস মালিকদের প্রতি বছর সরকারকে ট্যাক্স দিতে হয়। ইজিবাইক সহ অন্যান্য অবৈধ যান চলাচলের ফলে পরিবহণ ব্যবসায় তাদের লোকশান গুণতে হচ্ছে। তাই তারা চাচ্ছেন প্রধান সড়কগুলোতে কোন অবৈধ যান চলবে না।
সাজ্জাদুল আলম তাৎক্ষনিকভাবে সাংবাদিকদের জানান, হামলাকারীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ও আসবাবপত্রে অগ্নি সংযোগ করে। হামলাকারীরা তার রান্নাঘর ও বাথরুম থেকে শুরু করে বাড়ির সব কক্ষে প্রবেশ করে ওই ভাংচুর ও অগ্নি সংযোগে অংশ নেয়।
জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অ্যাড. আব্দুস সালাম সাংবাদিকদের জানান, তার বাড়িতে হামলার ঘটনায় ১০/১২ লাখ টাকার সম্পদ ও তার ভাগ্নে সাজ্জাদুল আনামের বাড়ির ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা হবে। এর আগে হামলাকারীরা সাজ্জাদুল আনামের বাড়ির প্রবেশ দ্বারে ২টি ইজিবাইক ও ইজিবাইক মেরামত ঘর ভাংচুর করে। ওই সময় উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে জেলা প্রশাসনের সহকারি কমিশনার হুমায়ন কবিরের নির্দেশে পুলিশ কয়েক রাউন্ড রবার বুলেট নিক্ষেপ করে।
এদিকে বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসক দেলওয়ার হোসেন, পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি ঘটনাস্থল পরিদর্শন করেন। সংসদ সদস্যসহ অন্যান্যরা এ ঘটনার নিন্দা জানান।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় পৃথক ৩ টি মামলার এজাহার জমা পড়েছে। সব এজাহারে আলহাজ গোলাম রসুলকে প্রধান করে জানা আজানা অর্ধশতাধিক মালিক-শ্রমিককে আসামি করা হয়েছে। মামলার বাদিরা হলেন- জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অ্যাড. আব্দুস সালাম, ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনামের পিতা সদরুল আনাম ও তার প্রতিবেশি আব্দুর রহমান।তবে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত মামলা রেকর্ড করেনি পুলিশ। পুলিশ বলছে উর্দ্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ চলছে। অনুমতি পেলেই মামলা রেকর্ড করা হবে।