মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা প্রমুখ।
সভায় রাজস্ব আদায়ের অগ্রগতি, বকেয়া আদায়, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজস্ব আদায় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।