বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 27, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুদ্দিন, রাকিবুল ইসলাম, মিথিলা দাস প্রমুখ। সরকারি রাজস্ব আদায়ের সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।