মেহেরপুর নিউজ, ১৪ অক্টোবর: মেহেরপুর জেলা পরিবেশক সমিতির উদ্যোগে জেলা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি গোলাম রসুল ও নির্বাহী সদস্য ওমর ফারুক খান, আলী হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে জেলা পরিবেশক সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি আকবর আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত নির্বাহী সদস্য ওমর ফারুক খান, আলী হোসেন, জেলা পরিবেশক সমিতির সাংগঠানিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।