মেহেরপুর নিউজ,০১ জুলাই: মেহেরপুর জেলা সমবায় অফিসের কর্মকতা-কর্মচারীদের উদ্যোগে জেলার নবাগত সমবায় অফিসার কাজী মিজানুর রহমানকে বরণ এবং বিদায়ী অফিসার নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে জেলা সমবায় অফিস মিলনায়তনে বিদায়ী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার ¯^পন কুমার সরকার, গাংনী উপজেলা সমবায় অফিসার মিলন কুমার দাশ, মুজিবনগর সমবায় অফিসার ফসিয়ার রহমান, জেলা সমবায় অফিসের পরিদর্শক মাহবুবুল হক মন্টু, জাহাঙ্গীর আলম, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান প্রমুখ। পরে বিদায়ী কর্মকর্তাকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।