বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতার বহি বিতরণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 27, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে  বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাঝে ভাতার বহি বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাতা বহি বিতরণের উদ্বোধন ঘোষণা করেন।

বহি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, ভাতাভোগী আবু বক্কর।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পিপি পল্লব ভট্টাচার্য্য, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পৌর কাউন্সিলর জাফর ইকবাল প্রমুখ।

পরে মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয় থেকে বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাঝে ভাত বহি বিতরণের উদ্বোধন করা হয়।

মেহেরপুর পৌর এলাকায় বয়স্ক  ১০৯ জনকে  মাসে ৫শ টাকা করে ৬ লক্ষ ৫৪ হাজার টাকা, বিধবা ভাতা হিসাবে ৬৯ জনকে মাসে ৫শ টাকা করে ৪ লক্ষ্য ১৪ হাজার টাকা  এবং অসচ্ছল প্রতিবন্ধীকে মাসে ৭শ ৫০ টাকা করে ১৫২ জন  ১৩ লক্ষ ৬৮ হাজার টাকা প্রদান করা হবে।