মেহেরপুর নিউজ, ২৭ নভেম্বর: মেহেরপুর জেলা স্কাউটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা স্কাউটের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্কাউট কমিশনার আবুল কাশেম, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ।