বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

By মেহেরপুর নিউজ

November 03, 2022

মেহেরপুর নিউজ:

৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে (জুমের মাধ্যমে) এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোর্শেদ সুমন সরকার, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আরিফুল এনাম বকুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসেম আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।