মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বরঃ জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুর শহরের পৃথক পৃথক স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সদর উপজেলা আওয়ামীলীগ ও মেহেরপুর শহর আওয়ামীলীগ। আজ শনিবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় হোটেল বাজার নিউ মার্কেটের মধ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের প্রসাশক এ্যাডঃ মিয়াজান আলী। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, উপদেষ্টা মন্ডলির সদস্য ছালেহ উদ্দিন টনিক, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, ক্রিড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সদর থানা আওয়ামীলীগের সম্পাদক আব্দুর রব বিশ্বাস, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জুয়েল, সাবেক জেলা
ছাত্রলীগের সভাপতি মফিজুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক ,সাধারন সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারেকুল ইসলাম লিজন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলখানায় নিহত জাতীয় ৪ নেতার আতœার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে, মেহেরপুর প্রেসক্লাবের সামনে শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহর আওয়ামীলীগের সম্পাদক আক্কাস আলী,আনোয়ার হোসেন আনু, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,জেলা কৃষক লীগের সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, যুবলীগ নেতা মাহাবুব, তহিদুল ইসলাম, নিশান সাবের প্রমুখ।