বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেল হাজতী আলী হোসেনের মৃত্যু।। নেপথ্যে রহস্যজনক

By মেহেরপুর নিউজ

February 24, 2013

মাহবুবুল হক পোলেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ফেব্রুয়ারী: মেহেরপুর শহরের নতুন পাড়ার আবু হানিফের ছেলে জেল হাজতী ও একাধীক মামলার আসামী আলী হোসেন (৪২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।আজ দুপুর ১টার দিকে তিনি মারা যান। তবে কারা তত্বাবধায়কের টেলিফোনে পাওয়া না যাওয়ায় ঘটনা রহস্যজনক বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুর ১টার দিকে মেহেরপুর জেলা কারাগারে বন্দীরত অবস্থায় তার বুকে ব্যাথা অনুভব করে। এসময় জেলা কারাগারে দায়িত্বরত কারারক্ষীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।এর কিছুক্ষন পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা.ফজলুর রহমান মেহেরপুর নিউজকে জানান, হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মেহেরপুর নিউজকে জানান,নিহত আলী হোসেনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। তবে মেহেরপুর জেলা কারাগারের টেলিফোনে ফোন করে তত্তাবধায়কের কাছে জানতে চাওয়া হলে কর্তব্যরত কারারক্ষী জানান,সাহেব ভিতরে আছেন পরে ফোন করেন। এর পরে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত টেলিফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি। এ দিকে আলীকে বহণ কারি ইজিবাইক চালক রুহুল জানান, আলিকে তারা হুরা করে কারা রক্ষীরা তার ইজিবাইকে তুলে হাসপাতালে নিতে বলে । শহরের স্টেডিয়াম মড়ে পৌছাতে আলি হসেন  নিস্তেজ হয়ে পরে।