বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জয়িতা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

April 20, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে জয়িতা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু।