বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ঝুঁপিতে ধরা পড়ল ৩ কেজির গজার মাছ

By মেহেরপুর নিউজ

August 01, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ভৈরব নদে  ঝুপিতে ধরা পড়ল প্রায় ৩ কেজি ওজনের গজার মাছ। থানাপাড়া এলাকার বাসিন্দা  মৎস্য শিকারি আবু বক্কর সিদ্দিক ঝুঁপি নিয়ে প্রায় ৩ কেজি ওজনের একটি গজার মাছ মারেন। মাছটি একনজর দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করতে থাকেন।

সোমবার বিকেলের দিকে মেহেরপুর ভৈরব নদের থানা ঘাটের ব্রিজের নিচে ঝুঁপি দিয়ে মাছ ধরার সময় আবু বক্কর সিদ্দিকের ঝুঁপিতে বড় সাইজের একটি গজার মাছ ধরা পড়ে।  আবু বক্কর সিদ্দিক বলেন, মাছটি তিনি বিক্রি করবেন না।