বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ঝড় ও বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি

By মেহেরপুর নিউজ

February 24, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুরে ঝড় ও বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

মেহেরপুর সদর,গাংনী ও মুজিবনগর উপজেলার সকল এলাকা জুড়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে আধা ঘণ্টাব্যাপি ঝড় ও বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে গম-মসুর ও তূলা ক্ষেতের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঝড়ের তীব্রতা কম ছিল। বৃষ্টিতে ঘরবাড়ির ভেঙ্গেছে কিনা তাৎক্ষনিকভাবে খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফসল ও ঘর-বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে ঝড় ও বৃষ্টির কারণে রাতে মেহেরপুর জেলার সকল এলাকায় তাৎক্ষনিকভাবে বিদ্যুত ব্যবস্থা বন্ধ হয়ে যায়।