মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ নভেম্বর:
জুয়া খেলার সময় মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে টাকা উদ্ধারসহ এক জুয়াড়ি আটক আটক হয়েছে। রোবার রাত ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রাম থেকে ওই জুয়াড়িকে আটক করা হয়।
জানা গেছে, বন্দর গ্রামের মিনুর বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডিবি’র ওসি জালালউদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে একই গ্রামের গফুরের ছেলে টুটুল(২৫)কে আটক করে। ওই সময় বাড়ির মালিক মিনুসহ অন্যরা পালিয়ে যায়। পুলিশ আটক টুটুুলের কাছ থেকে ৭শ টাকা উদ্ধার করে।