বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে টিসিবি’র ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 13, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ( টিসিবি)’র ডিলার দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে এনডিসি গোলাম রব্বানী, টিসিবি’ ডিলার রবিউল ইসলাম সহ অন্যান্য ডিলারগণ সেখানে উপস্থিত ছিলেন।