বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 22, 2022

মেহেরপুর নিউজ:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকার নির্ধারিত মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি)’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবি’র পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, মুজিবনগর থানার ওসি মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

টিসিবি’র পণ্য এবার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি এবং ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল বিক্রি করা হচ্ছে। পবিত্র ঈদুল ফিতরের পূর্বে সরকার প্রদত্ত কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হবে।